রংপুরে নার্সদের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে গতকাল রোববার নার্সরা বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে স্মারকলিপি দিয়েছেন।
রংপুর বিভাগীয় বেকার নার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বিভাগের আট জেলার নার্সরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়।