রংপুরে নিখোঁজ বিএনপি নেতা সাভারে উদ্ধার
রংপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে ১৯-দলীয় জোট-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রীনা বেগমের স্বামী বিএনপির নেতা রেজওয়ানুল হক ‘নিখোঁজ’ হওয়ার পাঁচ দিন পর উদ্ধার হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টায় ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকার একটি খাবারের দোকান থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হোসেন আলী মুঠোফোনে বলেন, রেজওয়ানুল হককে অক্ষত অবস্থায় আশুলিয়ার বাইপাইল এলাকার একটি খাবারের দোকানে মুঠোফোনের মাধ্যমে ডেকে এনে উদ্ধার করা হয়। তবে তিনি কী কারণে নিখোঁজ ছিলেন, কিংবা অপহৃত হয়েছিলেন িক না, এর সঠিক কারণ এখনো অস্পষ্ট।
পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানায়, রংপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে রেজওয়ানুল হকের স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এই নির্বাচনে মানুষের আবেগকে কাজে লাগাতেই তিনি আত্মগোপনে গিয়েছিলেন।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রীনা বেগম সদর উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক। তাঁর স্বামী একই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। রেজওয়ানুল হক নিখোঁজ হওয়ার পর স্ত্রী রীনা বেগম ৬ মে কোতোয়ালি থানায় একটি জিডি করেন।
জিডিতে বলা হয়েছে, রেজওয়ানুল হক গত মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী পোস্টার আনতে শহরে যান। কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি েফরেননি। শহরে যাওয়ার পর সন্ধ্যা থেকে তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে। অনেক স্থানে খোঁজাখঁুজি করেও তাঁর সন্ধান েমলেনি।
রীনা বেগমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, রেজওয়ানুল হককে রংপুরে নিয়ে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ১৯ মে রংপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।