রংপুরে নিখোঁজ ছাত্র চার দিনেও উদ্ধার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছা উপজেলায় সিয়াম আরাফাত ওরফে সৈকত (১৩) নামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্র গত ১১ জানুয়ারি নিখোঁজ হয়। গত চার দিনেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। সিয়াম উপজেলার নজর মামুদ গ্রামের শাহজামাল সরকারের ছেলে ও রংপুর জিলা স্কুলের ছাত্র। এ ব্যাপারে রংপুর কোতোয়ালি থানায় তার মা মফিজা আক্তার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। থানা সূত্রে জানা গেছে, শাহজামাল সরকার বর্তমানে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে সেনাসদস্য হিসেবে কর্মরত আছেন। তাঁর স্ত্রী মজিফা আক্তার ও ছেলে সিয়াম রংপুরের পূর্ব শালবন এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। ১১ জানুয়ারি সকালে সিয়াম খেলাধুলার কথা বলে বাসা থেকে বের হয়। এ সময় তার পরনে জিনসের প্যান্ট, জ্যাকেট, পায়ে বাটা জুতা ও মাথায় শীতের টুপি ছিল। তার পরিবারের ধারণা, তাকে অপহরণ করা হতে পারে।