প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চকে কেন্দ্র করে রংপুরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরের বিভিন্ন মোড়ে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত রোববার রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ ৫৬ ব্যক্তিকে আটক করেছে। এর মধ্যে ২৬ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। অন্যরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, লংমার্চকে কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এ জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জামায়াত-শিবিরের ২৬ কর্মীসহ ৫৬ জনকে আটক করা হয়েছে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার রাজধানী থেকে শুরু হওয়া লংমার্চ সন্ধ্যায় রংপুরে এসে পৌঁছাবে। জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন জানান, লংমার্চ কর্মসূচি হবে শান্তিপূর্ণ।