রংপুরে নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না: জাবেদ আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, যেকোনো মূল্যে রংপুরে প্রথম সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের ঘটনা যেন না ঘটে।নির্বাচন কমিশনার গতকাল সোমবার বিকেলে রংপুর বিভাগীয় কার্যালয়ে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা, সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ।জাবেদ আলী বলেন, নির্বাচনে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ জন্য পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে হবে। নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এখানকার সব কেন্দ্রে ইভিএম পদ্ধতি ব্যবহার করা সম্ভব নয়। এর পরও কিছু কেন্দ্রে এই পদ্ধতি ব্যবহার করা হবে।সভায় অন্যদের মধ্যে পুলিশের ডিআইজি বিনয় কৃষ্ণ বালা, জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমেদ, সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রাশেক রহমান, ফারুক আজিজ ও মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।আগামী ২০ ডিসেম্বর রংপুরে প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।