রংপুরে নৃত্যশিল্পী সংস্থার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল শুক্রবার বুলবুল চৌধুরী নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার রংপুর বিভাগীয় কমিটি এ উৎসবের আয়োজন করে। সেই সঙ্গে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত নৃত্য প্রতিযোগিতায় দলগত ও এককে বিজয়ী রংপুরের ২৪ জন নৃত্যশিল্পীকে সম্মাননা দেওয়া হয়।
রংপুর টাউন হলে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত উৎসবের শুরুতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি সাংসদ হোসনে আরা লুৎফা। আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, রংপুর চেম্বারের সভাপতি আবুল কাশেম, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম খান, সংগঠনের রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।