রংপুরে পাঁচ কলেজের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে রংপুরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান সাফল্য অর্জন করেছে। রংপুর ক্যাডেট কলেজের ৫০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে বোর্ডে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে। আর ৩৮০ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় সেরা হয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বোর্ডের দ্বিতীয় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল মো. রশিদুল ইসলাম খান বলেন, এমন ফলাফলে কলেজের নিয়মশৃঙ্খলা একটা বড় বিষয়। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত মডেল টেস্ট নিয়ে মেধার মূল্যায়নও করা হয়। এদিকে, এক বেঞ্চে গাদাগাদি করে বসে ক্লাস করতে হয়েছে রংপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের। কক্ষ-সংকটের কারণে নিয়মিত ক্লাস হয়নি। আবার কখনো খোলা মাঠে, গাছতলায়ও ক্লাস করতে হয়েছে। এমনই নানা প্রতিকূলতার পরও রংপুর সরকারি কলেজের ১৯৪ জন শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়ে বোর্ডে সপ্তম স্থান অধিকার করেছে।রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর মাত্র একজন জিপিএ-৫ পেয়েছিল। এ বছর ৫৪টি জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠানের সাফল্য অনেকদূর এগিয়ে নিয়ে গেছে শিক্ষার্থীরা। এবার শিক্ষাপ্রতিষ্ঠানটি বোর্ডে ১৬তম স্থান অধিকার করেছে। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ১১ জন জিপিএ-৫ পেয়ে বোর্ডে ২০তম স্থান অধিকার করেছে।