রংপুরে পিএসসির কেন্দ্র উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) আঞ্চলিক কেন্দ্র গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। দুপুরে নগরের গুপ্তপাড়ায় একটি ভাড়া বাড়িতে পিএসসির চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী এ কেন্দ্রের উদ্বোধন করেন।অনুষ্ঠানে আহমেদুল হক চৌধুরী বলেন, আগামী ৩৪তম বিসিএস পরীক্ষা রংপুরে অনুষ্ঠিত হবে। এতে এ অঞ্চলের শিক্ষার্থীদের দুর্দশা লাঘব হবে। সরকার এ অঞ্চলের শিক্ষার্থীদের আন্দোলনের কথা বিবেচনা করে এ কেন্দ্র চালু করেছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি ইকবাল বাহারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।রংপুর বিভাগ ঘোষণার পর ২০১১ সাল থেকে রংপুরে পিএসসির আঞ্চলিক কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করছিলেন।