রংপুরে পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছা থানার পুলিশ কনস্টেবল মোজাহার আলী (৩৫) হত্যার মামলার মূল আসামি জামায়াতের কর্মী ফারুক হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে সহিংস ঘটনায় জামায়াতের নেতা-কর্মীদের হামলায় নিহত হন পুলিশ কনস্টেবল মোজাহার আলী।
ওই মামলার আসামি ফারুককে গত শুক্রবার রাতে পীরগাছা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।