রংপুরে পুলিশের টহল জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নন্দনপার্কের সামনে কালিয়াকৈর-নবীনগর সড়কের চেকপোস্টে দায়িত্বরত দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় রংপুরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে রংপুর নগরের ১৫টি স্থানে অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। তা বাড়িয়ে এখন ২১টি করা হয়েছে। এ ছাড়া পুলিশের সাতটি ভ্রাম্যমাণ দল সার্বক্ষণিক টহলে থাকবে।