রংপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে আবারও মদ্যপানে মৃত্যুর ঘটনা পুলিশকে ভাবিয়ে তুলেছে। পরিস্থিতি অনুকূলে রাখতে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
গত বছরের ২৮ সেপ্টেম্বর শহরের তাজহাট বিহারিপাড়া এলাকায় মদ্যপানে ১৩ জনের মৃত্যু হয়। সেই এলাকার মাত্র দুই কিলোমিটারের মধ্যে মাহীগঞ্জ পূর্ব মহিন্দ্রা এলাকায় গত রোববার রাতে মদ্যপানে আরও তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার রাতেই কোতোয়ালি থানা-পুলিশ অভিযানে নামে। শহরের বিভিন্ন স্থান থেকে ৫০৮ লিটার চোলাই মদ, ১৫০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন হাজীপাড়ার রমণী দাশ (৪৮), বাবুপাড়া রেলগেট এলাকার জিপু রায় (৪০), একই এলাকার জনি (২৯), কানু রায় (৩০) ও পার্ক মোড়ের জাহিদুল ইসলাম (৩৫)।