রংপুরে প্রকাশ্যে ধূমপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের জনবহুল স্থানে ধূমপান চলছে। যত্রতত্র উন্মুক্ত স্থানে ধূমপান করলে জরিমানার বিধান রয়েছে। কিন্তু তা মানা হচ্ছে না।
ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ এবং সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী, যেকোনো জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধ। জনসমাগমস্থল ও গণপরিবহনে ধূমপান করলে ৩০০ টাকা জরিমানার বিধান রয়েছে। এ ছাড়া শিশুদের দিয়ে বা তাদের কাছে তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ।
প্রকাশ্যে ধূমপান ও সিটি করপোরেশনকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করার জন্য গত রোববার সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. আবুল কাশেমের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন খান, সিটি করপোরেশনের সচিব মো. ফজলুল কবির, কাউন্সিলরসহ সুধীজন উপস্থিত ছিলেন। সভায় সুশান্ত ভৌমিক বলেন, প্রকাশ্যে ধূমপান করলে ৩০০ টাকা জরিমানার বিধান থাকলেও তা মানা হচ্ছে না। এ ব্যাপারে তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, এ ব্যাপারে সচেতনতামূলক কাজ শিগগিরই শুরু করা হবে।