রংপুরে প্রথমার বইমেলা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথ উদ্যোগে আজ সোমবার থেকে ছয় দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে পাবলিক লাইব্রেরি হলে এ মেলা অনুষ্ঠিত হবে।
আজ বেলা সাড়ে তিনটায় এ মেলার উদ্বোধন করা হবে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন। ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এ মেলা সবার জন্য উন্মুক্ত।
মেলায় ৩০ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই, ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে বেঙ্গল পাবলিকেশনসের বই বিক্রি হবে। দেশের অন্যান্য প্রকাশনীর বইও বিক্রি হবে ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই বিক্রি হবে ১ রুপি সমান ১ দশমিক ৮ টাকায় ও ভারতীয় পুরোনো বই বিক্রি হবে ১ রুপি সমান ১ দশমিক ৫ টাকায়। বিজ্ঞপ্তি।