রংপুরে ফারাজ স্মরণে দুস্থ প্রবীণদের বিনা মূল্য স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফারাজ হোসেন ফাউন্ডেশন ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহযোগিতায় বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ স্বাস্থ্যসেবা দেওয়া হয়। গঙ্গাচড়া, রংপুর, ২ মে। ছবি: প্রথম আলো
শেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফারাজ হোসেন ফাউন্ডেশন ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহযোগিতায় বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ স্বাস্থ্যসেবা দেওয়া হয়। গঙ্গাচড়া, রংপুর, ২ মে। ছবি: প্রথম আলো

ফারাজ আইয়াজ হোসেন স্মরণে আজ বুধবার রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দুস্থ প্রবীণ ব্যক্তিদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ ওজন, উচ্চতা, রক্তচাপ পরীক্ষা ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। 

শেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফারাজ হোসেন ফাউন্ডেশন ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহযোগিতায় এই কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে নিয়মিত এভাবে স্বাস্থ্যসেবা দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন।

গঙ্গাচড়ার বকশিগঞ্জে শেয়ার ফাউন্ডেশনের কার্যালয়ে সকাল ১০টা থেকে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। শতাধিক দুস্থ প্রবীণ রোগীসহ প্রায় আড়াই শ দুস্থ মানুষ এই সেবা পায়।
এর আগে সংস্থার সম্মেলনকক্ষে এই স্বাস্থ্যসেবা ক্যাম্প উপলক্ষে যৌথ আলোচনা সভা হয়। এতে অংশ নেন প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক জিয়া ইসলাম, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের সমন্বয়ক প্রখ্যাত ডায়াবেটিক বিশেষজ্ঞ বিশ্বজিৎ ভৌমিক, ফারাজ হোসেন ফাউন্ডেশনের প্রতিনিধি এসকেএফ ফার্মার প্রোডাক্ট ম্যানেজার সামিউল হোসাইন সুজন, শেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোফাক্কারুল ইসলাম, পরিচালক (প্রশাসন) দেবাশীষ দাস, আঞ্চলিক প্রবীণ কমিটির নেতৃবৃন্দ, আন্তপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের নেতৃবৃন্দ, এলাকার সমাজসেবক, মসজিদের ইমাম, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

শেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফারাজ হোসেন ফাউন্ডেশন ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহযোগিতায় বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ স্বাস্থ্যসেবা দেওয়া হয়। গঙ্গাচড়া, রংপুর, ২ মে। ছবি: প্রথম আলো
শেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফারাজ হোসেন ফাউন্ডেশন ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহযোগিতায় বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ স্বাস্থ্যসেবা দেওয়া হয়। গঙ্গাচড়া, রংপুর, ২ মে। ছবি: প্রথম আলো

সভা শেষে নিয়মিত ক্যাম্পের উদ্বোধন করা হয়। এখন থেকে নিয়মিত এ সেবা কার্যক্রম চলবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন।

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ভয়ানক জঙ্গি হামলার ঘটনায় নিহত হন যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারাজ আইয়াজ হোসেন (২০)। তিনি ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি। দুই ভাইয়ের মধ্যে ফারাজ ছোট। গ্রীষ্মকালীন ছুটিতে তিনি ওই সময় ঢাকায় এসেছিলেন।