রংপুরে ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে গভর্নর কাপ আন্তবাংলাদেশ ব্যাংক ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা। বাংলাদেশ ব্যাংকের আয়োজনে গতকাল সকালে রংপুর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ টুর্নামেন্টে ব্যাংকের নয়টি শাখার নয়টি ফুটবল দল অংশ নিচ্ছে। এগুলো হলো ঢাকা প্রধান শাখা, ঢাকা মতিঝিল শাখা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, বগুড়া ও রংপুর। গতকাল প্রথম খেলায় রংপুর দল বরিশাল দলকে ৩-১ গোলে হারিয়েছে।