রংপুরে বইমেলায় ভিড় বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর টাউন হল চত্বরে সম্মিলিত লেখক সমাজের আয়োজনে বইমেলায় বইপ্রেমীদের ভিড় বাড়ছে। গতকাল শুক্রবার শিশু প্রহর হিসেবে বেলা ১১টা থেকে মেলা শুরু হয়। মেলা প্রাঙ্গণে শিশুদের কবিতা আবৃত্তির প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
বই কিনতে আসা কারমাইকেল কলেজের শিক্ষার্থী নাজমুন নাহার বলেন, ‘বই ভালোবাসে এমন অনেক ক্রেতাই ছুটে আসছে। আমিও দুটি বই কিনেছি।’
কথামেলা প্রকাশনীর স্বত্বাধিকারী আবদুর রউফ বলেন, প্রতিদিনই মেলায় মানুষ বাড়ছে। সেই সঙ্গে বিক্রিও বাড়ছে। পাঠকদের চাহিদা অনুযায়ী নতুন নতুন বইও নিয়ে আসা হচ্ছে।
মেলার আয়োজক কমিটির সদস্যসচিব রেজাউল করিম বলেন, ‘স্থানীয় লেখকদের পাশাপাশি জাতীয় পর্যায়ের লেখকদের নানা বইও স্টলে রয়েছে। আমরা আশাবাদী শেষ মুহূর্তে এ বইমেলা আরও জমে উঠবে বলে আমরা আশাবাদী।’