রংপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল রোববার বিভাগীয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টায় রংপুর স্টেডিয়ামে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক মাহবুব এলাহী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।
গতকাল সকাল থেকে চারটি খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপে ঠাকুরগাঁও জেলা ২-১ গোলে দিনাজপুরকে ও কুড়িগ্রাম জেলা পঞ্চগড়কে ৪-০ গোলে পরাজিত করে।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে লালমনিরহাট জেলা পঞ্চগড়কে ১-০ গোলে ও নীলফামারী জেলা কুড়িগ্রামকে ১-০ গোলে পরাজিত করে।