রংপুরে বন্ধু উৎসব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিঠাপুকুরের পায়রাবন্দে বন্ধু উত্সবের উদ্বোধন করছেন বেগম রোকেয়ার ভাতিজি রঞ্জিনা সাবের। ছবিটি বেগম রোকেয়া অডিটোরিয়াম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
মিঠাপুকুরের পায়রাবন্দে বন্ধু উত্সবের উদ্বোধন করছেন বেগম রোকেয়ার ভাতিজি রঞ্জিনা সাবের। ছবিটি বেগম রোকেয়া অডিটোরিয়াম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শুক্রবার প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের রংপুর অঞ্চলের দিনব্যাপী বন্ধু উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সকাল নয়টার দিকে রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়া অডিটোরিয়ামে এ উত্সবের উদ্বোধন করেন বেগম রোকেয়ার ভাতিজি রঞ্জিনা সাবের। প্রথম আলো রংপুর অফিস ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এই উৎসব  অনুষ্ঠিত হয়। 

বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাবন্দে ‘ও আমার দেশের মাটি’ স্লোগান নিয়ে দিনব্যাপী চলে এই বন্ধু উৎসব  উত্সবে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও ওয়ালটন।

রংপুর অঞ্চলের এই বন্ধু উৎসবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, পীরগঞ্জ, সৈয়দপুর, বিরামপুর, সরকারি বেগম রোকেয়া কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাটগ্রাম, দুপচাঁচিয়া ও বগুড়াসহ ১৮টি বন্ধুসভার চার শতাধিক বন্ধু অংশ নেন।