রংপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর শহরের গণেশপুরে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসির বাসের চাপায় এক স্কুলছাত্র নিহত ও অপর একজন আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই বাসে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে। বাসচাপায় নিহত শিক্ষার্থীর নাম আরিফ হাসান (১৪)। সে শহরের কাচারি বাজারের শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং মধ্য গণেশপুর এলাকার নুরুজ্জামানের ছেলে। এ সময় তার সহপাঠী বাঁধনও (১৪) আহত হয়।শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম বলেন, দুর্ঘটনায় ছাত্র নিহত হওয়ার ঘটনায় বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।