রংপুরে বাসদ ও সিপিবির প্রতিরোধ দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান, শোলাকিয়াসহ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাস ও হত্যার প্রতিবাদে রংপুরে গতকাল রোববার জেলা সিপিবি ও বাসদ যৌথভাবে প্রতিরোধ দিবস কর্মসূচি পালন করেছে।
গতকাল বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি চলাকালে বাসদ জেলা সমন্বয়ক আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিষিণ পরিমল, সিপিবি জেলা সদস্য আবদুল জলিল, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি আরশাদ হারুন, মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ, শিক্ষাবিদ বনমালী পাল, প্রজন্ম ’৭১-এর জেলা সভাপতি দেবদাস ঘোষ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা আহ্বায়ক সাদেক হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি রাতুজ্জামান।