রংপুরে বিএনপির হরতাল পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের মুক্তির দাবিতে গতকাল বুধবার রংপুর জেলায় আধা বেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
হরতাল চলাকালে জেলা শহর থেকে আন্তজেলা ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শহরের বিপণিবিতানসহ সব দোকানপাট বন্ধ ছিল। ব্যাংক-বিমার কার্যালয় খোলা থাকলেও কোনো লেনদেন হয়নি।