রংপুরে বিচার ২ মার্চ পর্যন্ত মুলতবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে ৩৪ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় ৪৩ জন জওয়ানের বিরুদ্ধে করা বিডিআর আইনের মামলার বিচার কার্যক্রম আগামী ২ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। এই মামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর সদর দপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতে গতকাল বৃহস্পতিবার পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এ নিয়ে গত তিন দিনে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হলো। আদালতে বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল সালেহ আহমেদ।