রংপুরে বিজ্ঞান জয়োৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়োৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে আজ জেলা পরিষদ কমিউনিটি সেন্টারের বাইরে বেলুন ওড়ানো হয়। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
জয়োৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে আজ জেলা পরিষদ কমিউনিটি সেন্টারের বাইরে বেলুন ওড়ানো হয়। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

রংপুরে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের আঞ্চলিক পর্ব শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সেখানে এই জয়োৎসবের উদ্বোধন করা হয়।

জয়োৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সকাল নয়টায় জেলা পরিষদ কমিউনিটি সেন্টারের বাইরে বেলুন ওড়ানো হয়।

এরপর কমিউনিটি সেন্টার মিলনায়তনে প্রথম আলোর বন্ধুসভার বন্ধুরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

পরে রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বিজ্ঞান জয়োৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

জয়োৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারের বাইরে বেলুন ওড়ানো হয়। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
জয়োৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারের বাইরে বেলুন ওড়ানো হয়। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর যুব কর্মসূচি ও বিজ্ঞান জয়োৎসবের সমন্বয়ক মুনির হাসান।

রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০টি প্রকল্প এই জয়োৎসবে অংশ নিয়েছে। বিজয়ী প্রকল্প পরবর্তী সময়ে ঢাকায় জাতীয় উৎসবে অংশ নেবে।

এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ২০০ জন শিক্ষার্থী বিজ্ঞান কুইজ পরীক্ষায় অংশ নিচ্ছে।

জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশন করেন বন্ধুসভার বন্ধুরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশন করেন বন্ধুসভার বন্ধুরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

প্রকল্প ও কুইজ বিজয়ীদের আজ দুপুরে পুরস্কার দেবেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

দেশের শিক্ষার্থীদের বিজ্ঞানের কর্মপদ্ধতি, মূল বিষয় ও বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ।

জয়োৎসবের বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতায় জুনিয়র (ষষ্ঠ থেকে নবম শ্রেণি ও সমমান) এবং সিনিয়র (দশম শ্রেণি-এইচএসসি এবং পলিটেকনিক চতুর্থ সেমিস্টার ও সমমান) ক্যাটাগরি রয়েছে। এই দুই গ্রুপে প্রকল্প নিয়ে একক বা দলগতভাবে অংশ নিচ্ছে প্রতিযোগীরা।

রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বিজ্ঞান জয়োৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বিজ্ঞান জয়োৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরিগুলো হলো প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি ও সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি ও সমমান) ও সেকেন্ডারি (নবম থেকে দশম শ্রেণি ও সমমান)।

জয়োৎসবে বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা ছাড়াও আনন্দময় বিজ্ঞান শিক্ষা বিষয়ক মুক্ত সেমিনার, বিজ্ঞানের কার্যপদ্ধতি সম্পর্কে পোস্টার প্রদর্শনী ও বিজ্ঞান গবেষণার বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনা হবে।

কুইজ ও বিজ্ঞান প্রকল্পের বিজয়ীরা ঢাকায় জাতীয় জয়োৎসবে অংশগ্রহণের সুযোগ পাবে।

পরীক্ষায় মগ্ন শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
পরীক্ষায় মগ্ন শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর