রংপুরে বিজয়ী হলেন ৮০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসির যৌথ উদ্যোগে গতকাল বুধবার রংপুরে অনুষ্ঠিত হলো প্রথম আলো-পেপসি চেঞ্জস দ্য গেম রোড শো। এতে ৮০ জন বিজয়ী হয়েছেন।গতকাল সকালে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে রোড শোর প্রথম পর্বের উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ মীর্জা মো. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক মশিউর রহমান, এ এম আল রব্বানী, ওয়াহেদ খান, সৈয়দ মামুনুর রহমান। এখানে প্রথম হন মোরশেদ ও মারুফ এবং দ্বিতীয় হন নাঈম ও জিয়া। আরও ৩৬ জনকে পুরস্কার দেওয়া হয়।বিকেলে রংপুর টাউন হল চত্বরে রোড শোর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম হন রেইনবো ও শাহীন এবং দ্বিতীয় হন মনিরুজ্জামান ও নাজমুন। এখানেও আরও ৩৬ জনকে পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পেপসি রংপুর অঞ্চলের কর্মকর্তা মনিরুজ্জামান ও প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক। দুটি অনুষ্ঠানে রংপুর বন্ধুসভার সভাপতি সত্যজিৎ ঘোষসহ বন্ধুসভার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।