রংপুরে বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ শ্রমিক লীগ রংপুর জেলা শাখার সভাপতি ও জাতীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) রংপুর কার্যালয়ের হিসাবরক্ষক আবদুর রহমান (৪৪) খুন হয়েছেন। গত রোববার সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকার ধানখেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। কে বা কারা এবং কী কারণে আবদুর রহমানকে খুন করেছে, সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আবদুর রহমানের স্ত্রীর ভাই রুহুল কবির বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেছেন।