রংপুরে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল বুধবার ভোরে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার ও এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হারাগাছ পৌর এলাকার সারাই বাজারে মনিরুজ্জামান ওরফে মনিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বাড়ি থেকে ২৭ প্রকারের বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় দেড় লাখ টাকা। এ সময় বাড়ির মালিক ও ওষুধ ব্যবসায়ী মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজু আহমেদ বাদী হয়ে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।