রংপুরে বিভাগীয় পর্যায়ে পাঁচ জয়িতাকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল সংগ্রামী নারীকে আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক রংপুর বিভাগীয় পর্যায়ে পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রংপুর নগরের আরডিআরএস মিলনায়তনে মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও রংপুর বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় পাঁচ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। সম্মাননা পাওয়া পাঁচ জয়িতা হলেন নির্যাতনের বিভীষিকা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় রংপুরের মাসুদা আক্তার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায় রংপুরের মিঠাপুকুরের নিশাত নাহার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করায় রংপুরের কাউনিয়ার সুফিয়া বেগম, সফল জননী হিসেবে পঞ্চগড়ের হোসনে আরা বেগম এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় কুড়িগ্রামের লুৎফা বেগম প্রধান।
জয়িতাদের সম্মাননা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত।