রংপুরে বৃহস্পতিবার বিএনপির তিন সংগঠনের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী বৃহস্পতিবার রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা যুবদল, স্বেছাসেবক দল ও ছাত্রদল। গতকাল রোববার এই ঘোষণা দেয় প্রধান বিরোধী দল বিএনপির অঙ্গসংগঠনগুলো।গতকাল দুপুর ১২টার দিকে নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে জেলা বিএনপির কার্যালয় থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে রংপুরে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরের পায়রা চত্বরে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুস সালাম হরতালের ঘোষণা দেন।গত ১৯ মে রাতে জেলা যুবদল ও ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মুক্তির দাবিতে হরতালের ডাক দেওয়া হলো।