রংপুরে বৃহস্পতিবার রিকশা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে রংপুরে আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা রিকশা ধর্মঘট আহ্বান করা হয়েছে। রিকশা শ্রমিক-মালিক যৌথ স্বার্থ সংরক্ষণ কমিটি গতকাল সোমবার এক সমাবেশে এ ঘোষণা দেয়।গতকাল রিকশা শ্রমিক-মালিকেরা শহরের কাচারি বাজার ট্রাফিক মোড়ে ওই সমাবেশ করেন। এতে কমিটির আহ্বায়ক ইকবাল শহিদুল আকতারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শহীদুল ইসলাম, রাজু আহমেদ, গোলাম মোস্তফা, রাজা মিয়া, মোকসুদ হোসেন প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, অটোরিকশা বন্ধ করা না হলে রিকশা বন্ধ রেখে শহর অচল করে দেওয়া হবে। বক্তারা শহরে একটি রিকশাস্ট্যান্ড করার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।