রংপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য আরও সময় দেওয়ার দাবিতে রংপুর নগরে ব্যবসায়ীরা গতকাল সোমবার মিছিল ও বিক্ষোভ করেছেন। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, নগরের রাজা রামমোহন বিপণিবিতানের সামনে থেকে শাপলা মোড় পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের দুই ধারে ব্যবসাপ্রতিষ্ঠানসহ প্রায় ৫০০ স্থাপনা রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেড় বছর আগে সড়কের দুই পাশে সীমানা নির্ধারণ করে অনেক স্থাপনার বাড়তি অংশ ভেঙে ফেলার জন্য সেসব স্থাপনার মালিকদের চিঠি দেওয়া হয়। এসব স্থাপনার বাড়তি অংশ শিগগিরই নিজ উদ্যোগে ভেঙে ফেলার জন্য গত শনিবার শহরে মাইকযোগে প্রচার চালানো হয়। এ ঘোষণার পর গত রোববার ও গতকাল ওই সড়কের পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালিকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে মিছিল ও বিক্ষোভ করেন। জেলা দোকান মালিক সমিতির সভাপতি রেদওয়ানুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ দোকানপাট সরানোর জন্য আরও সময় দেওয়ার দাবি জানানো হয়েছে।সওজ সূত্র জানায়, রংপুর নগরের মেডিকেল মোড় থেকে মডার্ন মোড় হয়ে শহরের ভেতর দিয়ে মেডিকেল মোড় পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক চার লেনে প্রশস্তকরণের কাজ ২০১১ সালের ডিসেম্বরে ৭৮ কোটি টাকা ব্যয়ে শুরু করা হয়।