রংপুরে বয়লার বিস্ফোরণে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে একটি সিগারেট কোম্পানির বয়লার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রাজেন্দ্রপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, গোপীনাথপুর গ্রামের রঞ্জিনা (৩২) ও মাহবুব (২৮)। গুরুতর আহত ১৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে এসভি সিগারেট কোম্পানির বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দুই শ্রমিক মারা যান। বিস্ফোরণের সময় অর্ধশতাধিক শ্রমিক সেখানে কাজ করছিলেন। তবে বয়লারটি বিস্ফোরণের কারণ জানা যায়নি বলে জানান ওসি হায়দার আলী।