রংপুরে ভাওয়াইয়া উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার অনুপ্রেরণা’ স্লোগান সামনে রেখে রংপুরে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী বাংলালিংক রংপুর বিভাগীয় ভাওয়াইয়া উৎসব শুরু হয়েছে।
ভাওয়াইয়া গানের মানোন্নয়নে রংপুরের সাংস্কৃতিক সংগঠন সাউন্ড টাচের আয়োজনে ও বাংলালিংকের সহযোগিতায় রংপুর বিভাগের আট জেলার ভাওয়াইয়া শিল্পীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু। বিকেল সাড়ে চারটায় বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন ভাওয়াইয়া গবেষক মো. সিরাজউদ্দিন।
উদ্বোধনী দিনে রংপুরের ভাওয়াইয়া শিল্পী রওশন আরা সোহেলী, রেজেকা সুলতানা, রাধা রানী রায়, বিশ্বনাথ মোহন্ত, রণজিৎ কুমার, কুড়িগ্রামের ভূপতি ভূষণ বর্মাসহ রংপুরের ভাওয়াইয়া একাডেমি ও আয়োজক সংগঠন সাউন্ড টাচের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।