রংপুরে ভাওয়াইয়া গানের আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল শুক্রবার ভাওয়াইয়া গানের আসর অনুষ্ঠিত হয়েছে। ‘ভাওয়াইয়া অঙ্গন’ নামের সংগঠনের আয়োজনে শহরে সংগঠনের কার্যালয় চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সাংসদ হোসনে আরা লুৎফা, রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক সাঈদ মোস্তফা কামাল ও রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান।
খন্দকার সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন এ কে এম মোস্তাফিজুর রহমান, রণজিৎ কুমার রায়, ভাওয়াইয়া গানের প্রধান প্রশিক্ষক সিরাজ উদ্দিন।