রংপুরে ভাষা প্রতিযোগ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর রংপুর আঞ্চলিক উৎসব আজ শুক্রবার। রংপুর জিলা স্কুল মাঠে সকাল নয়টায় উৎসব উদ্বোধন করবেন প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম, একই বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাহেল রাজিব, একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশীদ এবং প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ।
এ বছরের সর্বশেষ আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে ৫ জুন ঢাকায়। ঢাকা উৎসবে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নিবন্ধন চলছে। শিক্ষার্থীরা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও নিবন্ধন করতে পারবে।