রংপুরে ভূমিহীনদের বিক্ষোভ, ঘেরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে ভূমিহীনদের মধ্যে খাসজমি বরাদ্দসহ আট দফা দাবিতে গতকাল রোববার কয়েক হাজার ভূমিহীন জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে।গতকাল দুপুর ১২টার দিকে শহরের তাজহাট বাবুপাড়া থেকে প্রায় চার কিলোমিটার হেঁটে কয়েক হাজার নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে এসে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। সেখানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা ভূমিহীন সংগ্রাম পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে ইদ্রিস আলী, রণজিৎ কুমার সরকার প্রমুখ। এ ছাড়া দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারিভাবে ভূমিহীনদের আশ্রয় ও আবাসন প্রকল্প গ্রহণ, ভূমিহীনদের জন্য বিশেষ ব্যবস্থায় কর্মসংস্থানের ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, রেশনিং ব্যবস্থা ও হাঁস-মুরগি পালনে ক্ষুদ্রঋণ সহায়তা।