রংপুরে মোটর শ্রমিক ইউনিয়ন কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ভেঙে দেওয়ায় কেন্দ্রীয় বাস টার্মিনালের পরিস্থিতি এখন থমথমে। সহিংস ঘটনার আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজিদ পারভেজ ওরফে যাদু হত্যার ঘটনায় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক এম এ মজিদকে অভিযুক্ত করা হয়। এর জের ধরে শ্রমিক ইউনিয়নের ১৭ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি খন্দকার মোকসেদ আলীসহ ১১ জন সদস্য গত বৃহস্পতিবার একযোগে পদত্যাগ করেন। এরপর এই কমিটি ভেঙে দেওয়া হয়। এদিকে শ্রমিক নেতা সোলেমান আলীকে আহ্বায়ক করে ওই দিনই পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সাধারণ সম্পাদক এম এ মজিদ সংগত কারণে ওই পদে আর থাকলেন না। এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করছেন সাধারণ শ্রমিকসহ স্থানীয় পুলিশ প্রশাসন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, পরিস্থিতি ভালো রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।