রংপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে চারজন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ১৭ জন। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার আংড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ওসমান গনি (৪৮), ইসলাম (৪০), অঞ্জনা (৩২) ও মানিক (৩০)। তাঁরা সবাই পোশাকশ্রমিক। বাড়ি নীলফামারী। পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী এনআর এন্টারপ্রাইজ বাসটি আংড়া ব্রিজে ওঠার পর পাথরবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি ব্রিজের নিচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে চারজন নিহত হয়। আহত ১৭ জনের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
আহত ব্যক্তিদের স্থানীয় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।