রংপুরে যুগান্তর প্রতিনিধি সন্ত্রাসী হামলার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক যুগান্তর-এর রংপুর প্রতিনিধি মাহবুব রহমান গতকাল শনিবার রাতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাহবুব রংপুর প্রেসক্লাব থেকে রাত সাড়ে আটটার দিকে বের হন। তিনি শহরের গুপ্তপাড়া এলাকায় নিজ বাসভবনে যাচ্ছিলেন। প্রেসক্লাব থেকে প্রায় ১০০ গজ দূরে যাওয়ার পর একদল সন্ত্রাসী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। গুরুতর আহত মাহবুবকে হাসপাতালে নেওয়া হলে সেখানে পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা দেখতে যান।