রংপুরে রিকশাচালকদের প্রতারণার ফাঁদ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের শালবনে শিবরাম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের স্ত্রী জেবিন আক্তার ১৮ জুন তাঁর অসুস্থ শ্বশুরকে দেখতে হাসপাতালে যাওয়ার জন্য রিকশায় ওঠেন। শহরের সেন্ট্রাল রোডে পৌঁছার পর ওই রিকশার চালক আমিনুল ইসলাম একটি প্যাকেট রাস্তায় ফেলে দেন।পরে রিকশাচালক আমিনুল প্যাকেটটি তুলে জেবিন আক্তারকে দেখান। প্যাকেটটির মধ্যে সোনার মতো ধাতব বস্তু চকচক করতে দেখা যায়। আমিনুল কিছু টাকার বিনিময়ে প্যাকেটটি জেবিন আক্তারকে দিয়ে দেওয়ার প্রস্তাব দেন। বিষয়টি সন্দেহ হলে জেবিন তাঁর স্বামীকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে রিকশাচালক আমিনুলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।পুলিশের জিজ্ঞাসাবাদে রিকশাচালক আমিনুল বলেন, দীর্ঘদিন ধরে তিনিসহ রিকশাচালকদের একটি সংঘবদ্ধ চক্র সোনার লোভ দেখিয়ে নারীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। মেয়েদের বহন করা ছোট পার্সের ভেতর সোনার মতো চকচক করে এমন ধাতববস্তু রাখা হয়। রিকশায় ওঠা কোনো নারীকে সহজ-সরল মনে হলে তাঁরা সুযোগ বুঝে চলন্ত অবস্থায় ওই পার্স ফেলে দেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও প্রতারণার শিকার ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এভাবে গত দুই মাসে কমপক্ষে ১৫ জন নারী প্রতারণার শিকার হয়েছেন। এর মধ্যে শহরের আলমনগর খামার এলাকার এক কলেজশিক্ষকের বাসায় বেড়াতে আসা নুরুন্নাহার তিন হাজার ৮০০ টাকা, গণেশপুর এলাকার গৃহিণী পারভিন আক্তার এক হাজার টাকা, বাবুখাঁপাড়ার আলেয়া বেগম এক হাজার ২০০ টাকা, ইসলামবাগের শিক্ষিকা আয়েশা সিদ্দিকার এক হাজার ৮০০ টাকা, হনুমানতলায় নাসরিন আক্তারের এক হাজার ১০০ টাকা, জলকরের বানু বেগমের দুই হাজার টাকা, নিউ জুমঞ্চাপাড়ায় হাসনা চৌধুরীর দেড় হাজার টাকা খোয়া গেছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, এভাবে প্রতারণার শিকার নারী ও তাঁদের স্বজনেরা প্রায়ই অভিযোগ নিয়ে থানায় আসছেন। কিন্তু রিকশাচালককে কেউ আটকও করেন না। এই প্রথম রিকশাচালক আমিনুলকে আটক করা হলো। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।রংপুরের পুলিশ সুপার (এসপি) সালেহ মোহামঞ্চদ তানভীর নারীদের সতর্ক হওয়ার পরামর্শ দেন।