ভারত পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তনদী সংযোগ প্রকল্পের নামে বাংলাদেশকে মরুভূমি করার চক্রান্ত রুখে দাঁড়ানোর প্রতিবাদে ২ অক্টোবর ঢাকা থেকে শুরু হওয়া বাসদের (মার্ক্সবাদী) রোডমার্চ গতকাল বিকেলে রংপুর শহরে পৌঁছায়। ছবিটি শাপলা চত্বর এলাকা থেকে তোলা l প্রথম আলো
আন্তনদী সংযোগ প্রকল্পের নামে বাংলাদেশকে মরুভূমি করার চক্রান্ত রুখে দাঁড়ানোর প্রতিবাদে ২ অক্টোবর ঢাকা থেকে শুরু হওয়া বাসদের (মার্ক্সবাদী) রোডমার্চ গতকাল বিকেলে রংপুর শহরে পৌঁছায়। ছবিটি শাপলা চত্বর এলাকা থেকে তোলা l প্রথম আলো

ভারত কর্তৃক আন্তনদী সংযোগ প্রকল্পের নামে বাংলাদেশকে মরুভূমি করার চক্রান্তের প্রতিবাদে রোডমার্চের তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার রংপুরে সমাবেশ হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ, মার্ক্সবাদী) উদ্যোগে ২ অক্টোবর ঢাকা-কুড়িগ্রামে এ রোডমার্চ শুরু হয়।

গতকাল বিকেল পাঁচটায় বাসদ (মার্ক্সবাদী) রংপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। দলের জেলা সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, মানস নন্দী, ওবায়দুল্লা মুসা, ফখরুদ্দিন কবির প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশ পরিচালনা করেন দলের রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ।

ভারত কর্তৃক নদীর পানি প্রত্যাহার ও সরকারের নতজানু নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নদীমাতৃক বাংলাদেশের অধিকাংশ নদী আজ মৃতপ্রায়। ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে তিস্তা ও পদ্মা অববাহিকায় নেমে এসেছে চরম বিপর্যয়। বন্ধুত্বের কথা বলে ভারত অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে। দ্বিপক্ষীয় বাণিজ্য, ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট, রামপালে বিদ্যুৎ প্রকল্পসহ অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে ভারত আধিপত্য বিস্তার করে আসছে। পানির ন্যায্য অধিকারের দাবি প্রতিষ্ঠা করতে সরকার যথার্থ দায়িত্ববোধের পরিচয় দিতে পারেনি।