রংপুরে লালন উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শকশ্রোতাদের মাতিয়ে রংপুরে গতকাল বুধবার দুই দিনের লালন উৎসব শেষ হয়েছে। উৎসবে দুই বাংলার শিল্পীরা অংশ নেন। রংপুর লালন একাডেমির আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়।
রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত লালন উৎসবে গান শুনতে মানুষের ভিড় ছিল উপচেপড়া। প্রথম দিন গত মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত লালনগীতি পরিবেশিত হয়। আর গতকাল বুধবার বিকেল পাঁচটা থেকে গান শুরুর অনেক আগে থেকেই দর্শকশ্রোতারা আসতে শুরু করেন।
‘সময় গেলে সাধন হবে না’, ‘ধন্য ধন্য বলি তারে’, ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’, ‘সত্য বল সুপথে চল’, ‘জাত গেল জাত গেল বলে’ এমন অনেক লালনগীতি প্রাণভরে উপভোগ করেন দর্শকশ্রোতা।
লালনগীতি পরিবেশন করেছেন কলকাতার শিল্পী মৌসুমী বালা, সুবীর দাস ও সালমা সরগম।