রংপুরে শিবিরের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার ঘটনার অভিযোগে গতকাল শুক্রবার নগরের বাবু খাঁ এলাকার নিঝুম ছাত্রাবাস থেকে সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলামসহ ১৩ নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা জানান, শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি মিঠাপুকুরে পুলিশের ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল শুক্রবার ভোরে এ অভিযান চালিয়ে শহরের একটি ছাত্রাবাস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।