রংপুরে শিশু খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের দেওডোবা পাঠানপাড়া এলাকায় আশিক বাবু (১২) নামের এক শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।গতকাল সোমবার ওই এলাকার একটি ধানখেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান, রোববার রাতে দেওডোবা পাঠানপাড়া গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে আশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় এক বখাটে তরুণ। এরপর সে আর বাড়ি ফেরেনি। গতকাল এলাকার একটি ধানখেতে আশিকের লাশ পড়ে থাকতে দেখে।