রংপুরে শিশুকে শ্বাসরোধে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর শহরের নূরপুর এলাকা থেকে গত শুক্রবার তিন বছরের এক কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান, শহরের নূরপুরের রিকশাচালক জোবায়দুল ইসলামের তিন বছরের মেয়ে জান্নাতি বেগম গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে হারিয়ে যায়। এ নিয়ে ওই দিন রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরিবারের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়। এরপর গত শুক্রবার সকালে ওই এলাকার ধানখেতে শিশুটির লাশ পাওয়া যায়।