রংপুরে সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের শীর্ষস্থানীয় সন্ত্রাসী পিচ্চি আপেলকে (৩০) অস্ত্রসহ পুলিশ গ্রেপ্তার করেছে।
গত শনিবার রাত ১১টার দিকে নগরের জুম্মাপাড়া এলাকার একটি পুকুরপাড় থেকে তাঁকে আটক করা হয়৷ এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ানশ্যুটার গান ও একটি গুলি উদ্ধার করা হয়৷
কোতোয়ালি থানার পরিদর্শক মিজানুর রহমান বলেন, সেখানে আরও কয়েকজন সন্ত্রাসী ছিল। তারা সেখানে বৈঠক করছিল। পুলিশের খবর পেয়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও পিচ্চি আপেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা, অস্ত্র আইনে দুটি মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।