রংপুরে সম্প্রসারিত হলো বইপড়া কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল রোববার থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি সম্প্রসারিত হলো। মুঠোফোনে আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ-এর সহায়তায় এ কর্মসূচি শুরু করা হয়।

এ উপলক্ষে সকালে রংপুর জিলা স্কুল মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ার বই বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ ও জেলা সমন্বয়কারী সৈয়দ আরিফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম, জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক শামসুল আলম, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান এবং বিকাশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স সাবের শরিফ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পাঠ্যবইয়ের বাইরে অন্যান্য বইয়ের প্রতি আসক্ত হতে হবে। বই পড়লে জ্ঞান বাড়বে। আর জ্ঞান বাড়লে আলোকিত মানুষ হওয়া যায়।