রংপুরে সম্মাননা পেলেন ১২ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে চার জেলার ১২ জন নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রংপুর টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়৷
সম্মাননা পাওয়া নারীরা হলেন লালমনিরহাট জেলার লুৎফা বেগম (মরণোত্তর), হাসনা বানু, কুড়িগ্রাম জেলার গোলেনুর বেগম (মরণোত্তর), রোহিনা বেগম (মরণোত্তর), দিনাজপুর জেলার জেবুন্নেছা, হিরা রানী রায়, আনোয়ারা সাজ্জাদ (মরণোত্তর), রংপুরের বেগম আফিফা হাজেক (মরণোত্তর), কমলা ভৌমিক (মরণোত্তর), সেলিনা বেগম, শাহানা আক্তার ও রুমা লাহিড়ী। সমাজের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁদের সম্মাননা দেওয়া হয়৷