রংপুরে সারবাহী ট্রেন লাইনচ্যুত, রেলযোগাযোগ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


রংপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগনালে আজ রোববার সকালে সারবাহী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে রংপুরের সঙ্গে দিনাজপুর, লালমনিরহাট ও গাইবান্ধার রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর রেলওয়ে স্টেশনমাস্টার তপন কুমার প্রথম আলো ডটকমকে জানান, আজ সকালে সারবাহী ট্রেনটি রংপুর স্টেশন থেকে আউটার সিগনাল ঘুরে এসে স্টেশনের পাশে সরকারি সারের গোডাউনের দিকে যাচ্ছিল। সকাল পৌনে নয়টার দিকে আউটার সিগনালের কাছে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়।
স্টেশনমাস্টার তপন কুমার আরও জানান, সিগনাল ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিনটি উদ্ধার করবে। এরপর ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।