রংপুরে সেই নারী ফুটবলারদের গ্রামের বিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর স্টেডিয়ামে গতকাল জেলা পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে চূড়ান্ত খেলায় সদর উপজেলার পালিচড়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের সঙ্গে অতিথিরা l ছবি: প্রথম আলো

রংপুরের সেই নারী ফুটবলারদের গ্রামের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। রংপুর স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার বিকেলে চূড়ান্ত খেলায় তারা কাউনিয়ার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে।
এদিকে বিকেলে ছেলেদের খেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টে রংপুর সদরের হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
প্রসংগত, নারী ফুটবলারদের গ্রাম পালিচড়া নিয়ে গত ২৯ জুলাই প্রথম আলোয় বিশেষ প্রতিবেদন ছাপা হয়।