রংপুরে স্কুলছাত্রী হত্যার দায়ে, একজনের ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে স্কুলছাত্রী শাহনাজ পারভীন বীথি হত্যা মামলার প্রধান আসািম রাজু মিয়ার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত৷ গতকাল বৃহস্পতিবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এ বি এম মাহমুদুল হক এ রায় দেন৷
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকার সাহিদুল ইসলামের মেয়ে পাগলাপীর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শাহনাজ পারভীন বীথি৷ ২০১০ সালের ২৭ ডিসেম্বর প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ায় একই এলাকার রাজু মিয়া (২২) তাকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন৷ ২০১১ সালের ৭ এপ্রিল তার মা-বাবা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান৷ এ ঘটনায় বীথির বাবা সাহিদুল বাদী হয়ে আদালতে অপহরণ ও ধর্ষণ মামলা করেন৷ রাজু মিয়ার বিরুদ্ধে বীথি মামলার সাক্ষী দেওয়ায় রাজু মিয়া ২০১১ সালের ২৭ এপ্রিল প্রকাশ্য দিবালোকে তাদের বাড়িতে গিয়ে ছোরা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন৷
হত্যাকাণ্ডের পর সাহিদুল ইসলাম ২০১১ সালের ২৮ এপ্রিল কোতোয়ািল থানায় রাজু মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা করেন৷
মামলার বাদীপক্ষের আইনজীবী পিপি আবুল মালেক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন৷